Thursday, January 15, 2015

টাইজেনের যাত্রা শুরু

টাইজেন–চালিত জেড ১টাইজেন–চালিত জেড ১প্রথমবারের মতো টাইজেন অপারেটিং সিস্টেম–চালিত স্মার্টফোন উন্মুক্ত করল স্যামসাং। থ্রিজি সুবিধার স্যামসাং জেড ১ নামের এই স্মার্টফোন গতকাল ভারতে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর থেকে নির্ভরতা কমাতে নিজস্ব অপারেটিং সিস্টেম-নির্ভর পণ্য তৈরিতে চেষ্টা করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, লিকুইড-ক্রিস্টাল ডিসপ্লেযুক্ত থ্রিজি সুবিধার এই স্মার্টফোনটির দাম হবে ৯০ মার্কিন ডলার।

বাজার-বিশ্লেষকেরা বলছেন, হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার বাজারে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যেতে টাইজেনকে কাজে লাগাচ্ছে স্যামসাং। যদিও স্যামসাংয়ের জেড সিরিজের এই স্মার্টফোন বছর খানেক আগেই রাশিয়া ও জাপানের বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি কিন্তু টাইজেন প্ল্যাটফর্মটিকে আরও বিস্তৃত করতে সে পরিকল্পনা থেকে পরে পিছিয়ে এসেছিল। 

গ্যালাক্সি এস স্মার্টফোনসহ অধিকাংশ জনপ্রিয় স্যামসাং স্মার্টফোনেই ব্যবহৃত হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। নতুন টাইজেন প্ল্যাটফর্ম সম্পর্কে স্যামসাং জানিয়েছে, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা শুধু ফোনেই নয়, বিভিন্ন ইন্টারনেট সংযোগ সুবিধার পণ্যে ব্যবহার করা যাবে। বাড়ির লক সিস্টেম থেকে শুরু করে ভবিষ্যতে পরস্পর যোগাযোগে সক্ষম এমন স্মার্ট ওয়াচেও এই ওএস ব্যবহার করা যাবে। 
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস উপলক্ষে টাইজেন-নির্ভর স্মার্ট টিভি উন্মুক্ত করেছে স্যামসাং। 
টাইজেন মূলত সাধারণ ও হালকা একটি প্ল্যাটফর্ম, সাশ্রয়ী পণ্যগুলোতে সহজ ইউজার ইন্টারফেস হিসেবে যাকে দিতে চায় স্যামসাং। ফোন কল, মেসেজিংয়ের মতো বেসিক ফাংশানগুলোকে গুরুত্ব দিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

No comments: