ব্ল্যাকবেরির এই নতুন ফিচার অনেকটাই মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মতো যেখানে ছবি ও বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার জন্য আগেভাগেই সময় নির্ধারণ করে দেওয়ার সুযোগ রয়েছে।
বার্তা গ্রহীতা যতক্ষণ না পর্যন্ত চ্যাট স্পর্শ না করবেন ততক্ষণ বার্তা লুকানো থাকবে। বার্তার নির্ধারিত সময় পেরিয়ে গেলেই কিংবা গ্রহীতা স্ক্রিন থেকে হাত সরালেই তা মুছে যাবে। পাঠানোর বার্তার যদি স্ক্রিনশট নেওয়া হয়, তবে বার্তা বা ছবি প্রেরক তার বিবিএমে একটি নোটিফিকেশন পাবেন।
নতুন ফিচার প্রসঙ্গে এক বিবৃতিতে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিবিএম অভিজ্ঞতার মূলে রয়েছে এর প্রাইভেসি ও কন্ট্রোলের বিষয়টি। গোপন আলাপচারিতার জন্য এখনকার দিনে এই দুটি বিষয় অধিক গুরুত্বপূর্ণ। নতুন এই ফিচার বিবিএম মেসেঞ্জার ব্যবহারকারীদের আরও বেশি স্বাধীনতা দেবে।
ব্ল্যাকবেরির এই ফিচার ব্যবহার করতে অর্থ খরচ করতে হবে। অবশ্য বেশ কিছুদিন পরীক্ষামূলকভাবে এই ফিচার ব্যবহারের সুযোগ দেবে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি ১০ স্মার্টফোন, আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে।
২০০৫ সালে বিবিএম চালু করে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি হ্যান্ডসেটে এটি জনপ্রিয় মেসেঞ্জার হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাটের মতো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করে ব্ল্যাকবেরি।

No comments:
Post a Comment