মাত্র ৫ বছর বয়স। এটুকু বয়সে একটি শিশু কতটুকুই বা জানতে পারে। সর্বোচ্চ আদর্শলিপি শেষ করে নতুন নতুন শব্দ জানার চেষ্টা। এর চেয়ে তো খুব বেশি কিছু এই বয়সে অর্জন করা সহজ নয়। কিন্তু মাত্র ৫ বছর ১১ মাস বয়সেই কম্পিউটারের এ থেকে জেড পর্যন্ত জানা আয়ান কোরেশির। বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ কম্পিউটার পরীক্ষায় পাশ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। এর আগে সর্বকনিষ্ঠ ছিলেন পাকিস্তানের ৬ বছর বয়সী মেহরোজ ইয়াওয়ারে। নতুন এই রেকর্ডটিও পাকিস্তানেই। আয়ান তার বাবার কাছে মাত্র ৫ মাসে শিখেছেন এসব কিছু। বাবার কাছ থেকে হার্ডওয়্যার, সফটওয়ার ও অপারেটিং সিস্টেম সম্বন্ধে এই অল্প সময়েই ধারণা লাভ করেন আয়ান। এই পরীক্ষায় পাসের মধ্য দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল হওয়ার ইতিহাস তৈরি করলেন। যে হলে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই হলের সবচেয়ে কম বয়সী পরীক্ষার্থীও ছিলেন আয়ান, সবচেয়ে কম সময়ের মধ্যেও আয়ান এই পরীক্ষা সম্পন্ন করেন।
উল্লেখ্য, ৩ বছর বয়সে কম্পিউটারের সঙ্গে সখ্যতা গড়ে উঠতে শুরু করে আয়ানের। ৪৩ বছর বয়সী পিতা আসিম কুরেশী প্রযুক্তির প্রতি তার সন্তানের ঝোঁক উপলব্ধি করেন। ২০০৯ সালে আসিম তার পরিবারসহ বৃটেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সন্তানের মেধা সম্পর্কে নিশ্চিত হয়েই তথ্যপ্রযুক্তির পরামর্শক হিসেবে দায়িত্ব পালনকারী আসিম পুত্রের জন্য ওয়েস্ট মিডল্যান্ডসের কভেন্ট্রির বাড়িতে সন্তানের জন্য একটি কম্পিউটার ল্যাব গড়ে তোলেন। মাইক্রোসফটের জটিল ও সূক্ষ্ম পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করতে শুরু করেন।

No comments:
Post a Comment