Thursday, January 15, 2015

গেম মেকার ৮ প্রো

এতোদিন তো শুধু গেমস খেলেই আসলেন। এবার নাহয় একটু বানাতেই চেষ্টা করলেন। বেশি ভালো নাই বা হলো, তাতে কি? চেষ্টা করতে দোষ তো নাই।
এখন আপনিও বানাতে পারেন গেমস। সেই গেমস বানানোর সফটওয়্যার নিয়েই আজকে হাজির হয়েছি। সফটওয়্যারের নাম গেম মেকার। সর্বশেষ ভার্সন ৮।
Game Maker 8
এটা দিয়ে গেমস বানানো যায়। অনেক এনিমেশন, সাউন্ডক্লিপ, কনফিগারেশনের সমন্বয়ে তৈরি হয় গেম। আপনি এগুলা নিজেও বানাতে পারেন বা নেট থেকে সংগ্রহ করতে পারেন।
গেম তৈরিটা তত সোজা না হলেও, লেগে থাকলে পারা যাবে। প্রথম প্রথম বুঝতে কষ্ট হলেও পরে দেখবেন সমস্যা না। আমি গত বছর বহু কষ্টে King of Fighters-এর কিছু ক্যারেক্টার নিয়ে একটা গেম দাড়ঁ করিয়েছিলাম, কিন্তু হায় আমার পিসির হার্ডডিস্ক ক্র্যাশ করাতে সব শেষ। কোন ব্যাকআপ ছিল না। ভবিষ্যতে সময় পেলে গেম মেকার দিয়ে গেম তৈরির টিউটোরিয়াল দিব।

No comments: