হাতের ইশারায় কম্পিউটার চালনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। খবর ডেইলিমেইল’র।
প্রথম কম্পিউটারের ইউজার ইন্টারফেস বলতে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস ছিল না। টেক্সটভিত্তিক কমান্ড দিয়ে কাজ চালাতে হতো। গ্রাফিক্যাল ইন্টারফেস আসার পরেও যখন মাউস আবিষ্কার হয়নি তখনো কম্পিউটারের কাজ শুধু কিবোর্ড দিয়ে করতে হতো। এখন তো মাউসের ব্যবহারও ফুরিয়ে যাওয়ার পথে। আর টাচস্ক্রিনের ব্যবহার খুব নিত্য-স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এবার ইশারায় চালিত ইউজার ইন্টারফেস নিয়ে মেতেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এমন একটি ইউজার ইন্টারফেসের প্রোটোটাইপ দেখিয়েছেন অবলং ইন্ডাস্ট্রিজের (oblong industries) প্রধান বিজ্ঞানী বিখ্যাত ইন্টারফেস ডিজাইনার জন আন্ডারকফলার। এই প্রজেক্টের কাজ সফর হলে খুব শিগগিরই বদলে যাবে কম্পিউটারকে কমান্ড দেয়ার রীতি। সবই চলবে ইশারায়।

No comments:
Post a Comment