অপেরা কর্তৃপক্ষ জানিয়েছে, অপেরা সফটওয়্যারের বিশেষ ডেটা সংকোচনের প্রযুক্তি ব্যবহার করে অপেরা ম্যাক্স অ্যাপসটি বিভিন্ন ভিডিও, ইমেজ এবং ওয়েবসাইট সংকুচিত করে ব্যবহারকারীকে অল্প মোবাইল ডেটা ব্যয়ে উচ্চগতির ইন্টারনেট ব্যাবহারের অভিজ্ঞতা এনে দেয়। অপেরা ম্যাক্স অ্যাপস ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ডেটার ৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারেন। এই অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে
অ্যাপসের ওপর নিয়ন্ত্রণঅপেরা ম্যাক্সে একটি ড্যাশবোর্ড রয়েছে, যাতে প্রতিটি অ্যাপ্লিকেশনে প্রতিবার কতটুকু ইন্টারনেট সাশ্রয় হয়েছে তা প্রতিদিন ও প্রতি মাসের ভিত্তিতে জানা যায়। যে অ্যাপসগুলো গ্রাহকেরা ব্যবহার করেন না অথচ মোবাইল ডেটার মাধ্যমে সচল থাকে, সেগুলো বন্ধ করে রাখার সুবিধা আছে এতে। এ ছাড়া যে অ্যাপসগুলো ব্যবহারে বেশি ইন্টারনেট খরচ হয়, সেগুলো শুধু ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যবহার করার সুবিধাও নির্বাচন করে রাখা যায়।
দ্রুত লোড হয় ভিডিও
যাঁরা মোবাইল ভিডিও দেখেন, তাঁরা এই অ্যাপসটি দিয়ে বিশেষ সুবিধা পাবেন। অপেরা ম্যাক্সে ভিডিও দ্রুত লোড হওয়ার জন্য গ্রাহকদের বসে থাকতে হয় না। এ ছাড়া বাফারিং কম হয়।
ভ্রমণে বাড়তি বিল এড়াতে
ভ্রমণের সময় অপেরা মিনি বাড়তি সুবিধা দিতে পারে। রোমিংয়ের সময় অ্যাপসটি গ্রাহককে তা জানিয়ে দেয়, ফলে গ্রাহক মোবাইল ডেটা ব্লক করে বাড়তি বিলের হাত থেকে বেঁচে যান।
অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামাথ বলেন, ‘সিম্ফনির অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে ইন্টারনেট খরচ কমাতে অপেরা ম্যাক্স ব্যবহার করা হয়েছে।’
সিম্ফনির বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক বলেন, ‘দামের বিষয়টি গ্রহণযোগ্য করার পর আমরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট দিতে অপেরার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। অপেরা ম্যাক্স ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা সহজেই ইন্টারনেট ব্যবহারে সাশ্রয়ী হতে এবং স্মার্টফোনের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।’
আরও পড়ুন: বাজারে সিম্ফনির এক্সপ্লোরার জেড ফাইভ

No comments:
Post a Comment